কোচবিহারে ছিটমহল পরিদর্শনে যাচ্ছেন রাজনাথ সিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ মঙ্গলবার দুই দিনের সফরে পশ্চিমবঙ্গের কোচবিহারে যাচ্ছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তির জন্য সীমান্ত বিল পার্লামেন্টে তোলার আগেই তিনি এ সফর করছেন।
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত গত শনিবার প্রথম আলোকে বলেন, মন্ত্রী কোচবিহার জেলার ছিটমহল পরিদর্শন শেষে তিনবিঘা করিডর হয়ে মেখলিগঞ্জ মহকুমার সন্ন্যাসীরহাট অঞ্চলের বালাপুখুরি ছিটমহলে যাবেন।
উল্লেখ্য, কোচবিহার জেলায় বাংলাদেশের ৫১টি এবং বাংলাদেশের চার জেলা পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীতে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে।