কোচবিহারে বাংলাদেশি বন্দীরা অনশন ভেঙেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের কোচবিহারের জেলা কারাগারে অনশনরত ৩২ জন বাংলাদেশি বন্দী গতকাল সোমবার দুপুরে অনশন ভেঙেছেন। দেশে ফেরার দাবিতে বন্দীরা গত বুধবার অনশন শুরু করেন। এসব বন্দীর সাজার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে।টানা ছয় দিনের অনশনে ৩২ জনের মধ্যে ২৯ জন বন্দীই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁদের কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে ১৮ জন নারী ও ১১ জন পুরুষ।বন্দীদের অবস্থার অবনতি হলে হাসপাতালের চিকিৎসকেরা গতকাল তাঁদের অনশন ভাঙান।