কোচিং বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল-কলেজের সময় সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সিলেট নগরের সব কোচিং সেন্টার সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমদ। আজ রোববার থেকে এ নির্দেশ কার্যকর করতে গতকাল শনিবার জেলার শিক্ষাসংশ্লিষ্ট দপ্তর ও পুলিশকে জানানো হয়েছে। বিভাগীয় কমিশনার সাংবাদিকদের বলেন, কোচিং-বাণিজ্য বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান চলাকালে কোচিং সেন্টারগুলো খোলা থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রভাব পড়ে। এ সময় কোচিং সেন্টারগুলো বন্ধ রাখতে হবে। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত কোনো কোচিং সেন্টার খোলা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।