কোচিং-বাণিজ্য বন্ধের দাবিতে সমাবেশ স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং-বাণিজ্য বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করেছেন। একই দাবিতে তাঁরা জেলা প্রশাসকের কাছে সঞ্চারকলিপি দেন। জেলা ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে কয়েক শ শিক্ষার্থী গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের আমতলা থেকে মিছিলটি বের করেন। এরপর কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আমতলায় ফিরে সমাবেশ করেন। ছাত্র ঐক্য পরিষদের জেলা শাখার আহ্বায়ক মহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান, কলেজ শাখার সভাপতি কমল সরকার, জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।