কোচিং-বাণিজ্যের কারণে শিক্ষায় ধস নেমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, কোচিং-বাণিজ্য যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকে শিক্ষাব্যবস্থায় ধস নেমেছে। জীবিকার তাগিদে অনেক শিক্ষককে কোচিং-টিউশনি করতে হয়। কিন্তু এর আগে তাঁদের অবশ্যই শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হতে হবে।পিপিআরসি চিটাগাং রিসার্চ ইনিশিয়েটিভ এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল শুক্রবার সকালে ডা. খাস্তগীর বালিকা উচ্চ-বিদ্যালয়ের নতুন ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে শিক্ষাবিষয়ক প্রতি-বেদনের জন্য চট্টগ্রামের পাঁচ সংবাদকর্মীকে ‘শিক্ষা সাংবাদিকতা সম্মাননা পুরস্কার-২০১১’ দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন বিদ্যালয়ভিত্তিক ‘শিক্ষা গবেষণা’ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসুদা এ রশিদ, এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাহউদ্দিন কাশেম খান, চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম ও ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহান। পূরবী দত্তের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমরান হোসেন।শিক্ষাবিষয়ক ভিন্নধর্মী প্রতিবেদনের জন্য যে পাঁচজন সংবাদকর্মীকে সম্মাননা দেওয়া হয়, তাঁরা হলেন: স্থানীয় দৈনিক পূর্বকোণ-এর খোরশেদুল আলম, কালের কণ্ঠর ভূঁইয়া নজরুল, স্থানীয় দৈনিক আজাদীর রেজা মোজাম্মেল, অনলাইন পত্রিকা বিডিনিউজের মোহাম্মদ মহিউদ্দিন ও দৈনিক প্রথম আলোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতি-নিধি সুজন ঘোষ। এদিকে, চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার মান গবেষণায় ২০ সদস্যের একটি দল গঠন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই দল গতকাল থেকে তাঁদের কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। এ-বিষয়ক প্রতিবেদন আগামী এপ্রিল-মে মাসে প্রকাশিত হতে পারে বলে জানান তিনি।