কোচিং ব্যবস্থা অনৈতিক এটা বন্ধ করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমরা গতকাল ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছি। আমরা সবাই প্রাইভেট টিউশনি বন্ধ করার পক্ষে। কারণ, এটি একটি অনৈতিক পেশা।’২৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ফোরামের ষষ্ঠ বর্ষপূর্তি উদ্যাপন এবং এ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। গতকাল শুক্রবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘অধিকাংশ শিক্ষক শ্রেণীকক্ষে পড়ান না। কিন্তু আলাদা টাকা নিয়ে বাইরে পড়ান। এভাবে অনৈতিক পথ অনুসরণ করে ছাত্রছাত্রীদের আকৃষ্ট করা হচ্ছে। আমরা এটা বন্ধ করতে চাই।’অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং শিক্ষা বিভাগের কয়েকজন পদস্থ কর্মকর্তা বক্তব্য দেন।