কোচিং সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কোচিং সেন্টার নয়, প্রাতিষ্ঠানিক শিক্ষা চাই’ এ স্লোগান সামনে রেখে গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জ শহরে কোচিং সেন্টার-বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষার মানোন্নয়ন আন্দোলন কমিটির ডাকে নবাবগঞ্জ সরকারি কলেজ, শহীদ সাটু হল ও ক্লাব সুপার মার্কেটের সামনে বেলা ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী-পশার মানুষ। এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন মণ্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, অধ্যক্ষ সুলতানা রাজিয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অশ্বিনী কুমার প্রমুখ।