কোচিংয়ে জড়ালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা আইনে কোচিং-বাণিজ্যে জড়ালে শিক্ষকদের চাকরিচ্যুতি ও পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। গতকাল রোববার শান্তিনগরে ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত ‘প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৩’-এর ওপর এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়। একই সঙ্গে আইনে ভুক্তভোগীদের অভিযোগ আমলে নেওয়ার বিধান রাখার দাবি জানানো হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি জিয়াউল কবির। আলোচনা করেন বেলায়েত হোসেন, সেলিম উদ্দিন, ফাহিম উদ্দিন আহমেদ, আতিকুর রহমান, সেলিম মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।