কোটচাঁদপুরে সেলুন কর্মীকে গলা কেটে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামে গত শুক্রবার রাতে বিমল কুমার (৪০) নামের এক সেলুন-কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিমল কুমারের বাড়ি হরিণদিয়া গ্রামে।কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার বলেন, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে হরিণদিয়া বাজারের চুল কাটার দোকান থেকে বাড়ি ফিরছিলেন সেলুন-কর্মী বিমল কুমার। মেঠোপথ ধরে বাড়ি যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা বিমলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে। পূর্বশত্রুতার জের ধরে বিমলকে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় হত্যা মামলা হয়েছে।