কোটা সংস্কার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটা সংস্কারের দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে ওই সড়কের দুই দিকেই শত শত গাড়ি আটকা পড়েছে। কোটা সংস্কারের দাবিতে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের সামনের প্রান্তিক গেট থেকে এমএইচ গেট পর্যন্ত আড়াই কিলোমিটার এলাকাজুড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাঁরা কেটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।

অবরোধ শুরু করার প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ দেখা গেলেও এখন আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যাচ্ছে না।