কোটালীপাড়া শতভাগ বিদ্যুতের আওতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে। আগামীকাল ১ মার্চ সকাল ১০টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২১৬ কোটি টাকা ব্যয়ে এ কাজ বাস্তবায়ন করেছে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। এর আগে ২০১৬ সালের ১৩ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, কোটালীপাড়াকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার ফলে উপকৃত হবেন উপজেলার ৫৬ হাজার ৩৫৬ জন গ্রাহক। পাশাপাশি শিক্ষা, ব্যবসা ও কৃষিতে আসবে আমূল পরিবর্তন।