কোটালীপাড়ায় আটজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জুয়া খেলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে আটজনকে ১১০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত তাদের এ দণ্ড দেন।জুয়া খেলার দায়ে যে পাঁচজনকে জরিমানা করা হয়েছে তাঁরা হলেন তাপস বিশ্বাস (২৩), সুমন বিশ্বাস (১৯), জাগন্ত বিশ্বাস (২৬), মিঠুন বিশ্বাস (১৯), রিপন বিশ্বাস (২০)। তাঁদের সবার বাড়ি উপজেলার ভূতেরবাড়ি গ্রামে। তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে ভূতেরবাড়ি গ্রামের জিতেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে ব্রজেন্দ্রনাথ (১৬), নিখিল বিশ্বাসের ছেলে সৈকত বিশ্বাস (১৭) ও সতিশ হালদারের ছেলে অপু হালদারকে (১৬) ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। কোটালীপাড়া থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সাড়ে ১১টায় ভূতেরবাড়ি গ্রাম থেকে এ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।