কোটালীপাড়ায় কবি সুকান্তের জন্মদিন পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কবি সুকান্ত ভট্টাচার্যের ৮৪তম জন্মদিন পালন করা হয়েছে।এ উপলক্ষে গত সোমবার সকালে কবি সুকান্ত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে উপজেলার উনশিয়া গ্রামের কবির পৈতৃক ভিটা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদসংলগ্ন শহীদ মিনারের পাদদেশে আলোচনা সভা হয়। এতে দেলোয়ার হোসেন সরদার, হানিফুজ্জামান, খোকন হালদার প্রমুখ বক্তব্য দেন।কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটের মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস থাকায় তাঁর জন্মদিন গতকাল সোমবার পালন করা হয়।