কোটালীপাড়ায় খামারি সমাবেশ ও বাছুর মেলা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় খামারি সমাবেশ ও বাছুর মেলা (প্রজেনী শো) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে এ খামারি সমাবেশ ও মেলার আয়োজন করা হয়।
দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক মো. মোখলেসুর রহমান সরকার প্রধান অতিথি হিসেবে খামারি সমাবেশ ও বাছুর মেলার উদ্বোধন করেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত খামারি সমাবেশে অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তামজীদ আহমেদ, িব্রড আপগ্রেডেশন থ্রো প্রজেনী টেস্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মো. লুৎফর রহমান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরেন্দ্র নাথ সাহা, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির জ্যেষ্ঠ ব্যবস্থাপক অনন্ত চাকমা, দুগ্ধখামারি স্মৃতিকনা হালদার প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘দেশে গবাদিপশু ও দুধের উৎপাদন বৃদ্ধির জন্য এ খামারি সমাবেশ ও বাছুর মেলার আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যাশা এ উদ্যোগের মাধ্যমে গবাদিপশু ও গরুর দুধের উৎপাদন বাড়ানো সম্ভব হবে।’
উপজেলা পরিষদ ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এ খামারি সমাবেশ ও বাছুর মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় উন্নত জাতের তিন শতাধিক বাছুর প্রদর্শন করা হয়। বাছুরগুলোকে সাতটি গ্রুপে ভাগ করে প্রথম স্থান অর্জনকারী বাছুরের মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।