কোটালীপাড়ায় গৃহবধূ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে নন্দিতা বিশ্বাস (২৭) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সড়কের গোপালপুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি টুঙ্গিপাড়ার ভৈরবনগর গ্রামের পবিত্র বিশ্বাসের স্ত্রী।কোটালীপাড়া থানার ওসি তোতা মিয়া জানান, ভৈরবনগর গ্রামের বাড়ি থেকে নন্দিতা বিশ্বাস তাঁর শ্বশুর নেপাল চন্দ্র বিশ্বাসের সঙ্গে মোটরসাইকেলে চড়ে কোটালীপাড়ার ছিকটীবাড়ী গ্রামে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে গোপালপুরে তিনি মোটরসাইকেলের পেছন থেকে রাস্তায় পড়ে আহত হন। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।