কোটালীপাড়ায় নছিমনের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নছিমনের ধাক্কায় চিত্তরঞ্জন পান্ডে (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল নয়টায় রাজৈর-কোটালীপাড়া সড়কের পারকোনা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়।কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানিয়েছেন, চিত্তরঞ্জন পান্ডে উপজেলার দেবগ্রামের বাড়ি থেকে ঘাঘর বাজারে আসার জন্য রওনা হন। কোটালীপাড়া-রাজৈর সড়কের পারকোনা সেতুর কাছে পৌঁছালে দ্রুতগামী একটি নসিমন তাঁকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।