কোটালীপাড়ায় নৌকাবাইচ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাঘিয়া নদীতে গতকাল মঙ্গলবার ঐতিহ্যবাহী নৌকাবাইচ শুরু হয়েছে।উপজেলার কালীগঞ্জ বাজার থেকে নদীর তিন কিলোমিটার এলাকায় আয়োজিত এ নৌকাবাইচ আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। নৌকাবাইচের প্রথম দিনে গোপালগঞ্জসহ মাদারীপুর, বাগেরহাট, বরিশাল, নড়াইল থেকে আসা প্রায় অর্ধশত নৌকা অংশ নেয়। আশপাশের বরিশাল, মাদারীপুর, পিরোজপুর, নড়াইল ও বাগেরহাট জেলার এক লাখেরও বেশি লোক এ নৌকাবাইচ উপভোগ করে।আয়োজকদের মধ্যে অন্যতম কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস জানান, একসময় যশোরের বিঘাপ্রতি এলাকার জমিদারের জমিদারি ছিল এখানে। ওই জমিদার খাজনা আদায়ের সুবিধার্থে এখানে নৌকাবাইচের প্রচলন করেছিলেন। সেই থেকে প্রায় ২০০ বছর ধরে এখানে ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে।