কোটালীপাড়ায় সেতু ভেঙে শিশুসহ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সেতু ভেঙে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার জহরেরকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের বরিশালের আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।স্থানীয় রামশীল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোকন বালা জানান, জহরেরকান্দি স্কুলমাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা দেখে বাড়ি ফেরার সময় অতিরিক্ত মানুষের চাপে জহরেরকান্দি গ্রামের স্টিলের সেতুটি ভেঙে পড়ে।