কোটালীপাড়ায় সড়ক অবরোধ করলেন সাংবাদিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যা মামলা দায়ের ও ট্রাকচালককে গ্রেপ্তারের দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাংবাদিকেরা গতকাল রোববার বেলা ১১টা থেকে এক ঘণ্টা গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট-রাজৈর সড়ক অবরোধ করেছেন।এ সময় অবরোধকারীরা অপেশাদারদের সহজে ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেওয়ার জন্য নৌ-পরিবহনমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। ইউএনও মোহাম্মদ কামরুল হাসান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতারা দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলে সাংবাদিকেরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।তবে সাংবাদিকেরা তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ শেষ দিনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১১টায় অবস্থান ধর্মঘট ও আলোচনা সভা করবেন।ইংরেজি দৈনিক নিউনেশন-এর কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনোজ দাস শনিবার পেশাগত দায়িত্ব পালনের জন্য বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় মেরি সিনেমা হলের সামনে ট্রাকের চাপায় নিহত হন। গতকাল রোববার উপজেলার সিকিরবাজারে নিজ বাড়িতে পারিবারিক শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।কোটালীপাড়া থানার ওসি তোতা মিয়া বলেন, ওই দিন রাতে পুলিশ ট্রাকের অজ্ঞাত চালকের বিরুদ্ধে দণ্ডবিধির ১৭৯ ও ৩০৪-এর ‘খ’ ধারায় মামলা করেছে।