কোটি টাকা বকেয়া, ২৬২টি ফোন লাইন বিচ্ছিন্ন করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পটুয়াখালী জেলার গ্রাহকদের কাছে টেলিফোন বিল বকেয়া রয়েছে ৯৬ লাখ ৭২ হাজার ৯২৭ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত শুধু বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে এই বিপুল পরিমাণ টেলিফোন বিলের টাকা বকেয়া রয়েছে। জেলার রাজস্ব অফিস ২৬২ জন গ্রাহকের নামে মামলা ও লাইন বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে।পটুয়াখালীর বিভাগীয় প্রকৌশলী (টেলিকম) জানান, তাঁদের আওতায় জেলায় ছয় হাজার ২৭০টি টেলিফোন সংযোগ রয়েছে। জেলা রাজস্ব অফিস জানায়, ছয় হাজার ২৭০টি টেলিফোন সংযোগের মধ্যে এক হাজার ৯৬টি সংযোগের বিপরীতে মোট বকেয়া রয়েছে ৯৬ লাখ ৭২ হাজার ৯২৭ টাকা। এর মধ্যে সদর উপজেলার বিতরণকেন্দ্রের আওতায় ৪৮ লাখ ৩৯ হাজার ৯৬৬ টাকা, মির্জাগঞ্জে চার লাখ ৯২ হাজার, বাউফলে ১২ লাখ ২৭ হাজার, গলাচিপায় ১৫ লাখ ৪৭ হাজার, দশমিনায় পাঁচ লাখ ২৫ হাজার, খেপুপাড়ায় নয় লাখ ৮৯ হাজার টাকা ও দুমকি উপজেলার ৫০ হাজার টাকা। জেলা রাজস্ব অফিসের দায়িত্বপ্রাপ্ত মোস্তফা কামাল খান জানান, ওইসব গ্রাহকদের লাইন বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।