কোটি টাকা মুচলেকায় জামিন পেলেন সেই চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রোপচারের পর রোগীর শরীরে সুই রেখে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রামের সেই চিকিৎসককে গতকাল বৃহস্পতিবার এক কোটি টাকার মুচলেকায় ১০ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছেন আদালত। একই সঙ্গে ভবিষ্যতে রোগী দেখার ক্ষেত্রে তাঁকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। আদালতের আদেশের পর বিকেলে চিকিৎসকেরা ব্যক্তিগত চিকিৎসাসেবা (প্রাইভেট প্র্যাকটিস) বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছেন।গতকাল বেলা ১২টা ২৫ মিনিটে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে চিকিৎসক মো. সুরমান আলীর জামিনের আবেদন জানিয়ে প্রবীণ আইনজীবীরা যুক্তি তুলে ধরেন। পরে বাদীপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে যুক্তি তুলে ধরলে আদালতে তুমুল হট্টগোল হয়। কর্মসূচি প্রত্যাহার: গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএমএ নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। পাশাপাশি তাঁদের ধর্মঘটের কারণে ক্ষতিগ্রস্ত রোগীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. শরীফ।