কোটি টাকা মূল্যের সোনার বার আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বৃহস্পতিবার প্রায় আড়াই কেজি ওজনের ২২টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। এ সময় একজনকে আটক করা হয়।
শুল্ক কর্তৃপক্ষের পরিদর্শক মইনুল ইসলাম জানান, বেলা সোয়া একটার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় দিদার নামের এক যুবক ঘোরাফেরা করছিলেন। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। তাঁর হাতব্যাগে আড়াই কেজি ওজনের ২২টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় এক কোটি টাকা। ওই কর্মকর্তা আরও বলেন, দুপুর ১২টা ৩৪ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। দুবাই থেকে সোনার চালানটি এসেছে বলে ধারণা করা হচ্ছে।