কোটি টাকার ফটোকপিয়ার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে প্রায় এক কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ১৬২টি পুরোনো ফটোকপি মেশিন জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বন্দর ইয়ার্ডে এক কনটেইনার খুলে এসব মেশিন জব্দ করা হয়। কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ঢাকার ইভা ট্রেড ইন্টারন্যাশনাল ২৬ হাজার ৪০০ মার্কিন ডলার মূল্যের ১৩০ সেট জেনারেটর আমদানির ঘোষণা দিয়ে সিঙ্গাপুর থেকে এসব পণ্য আনে। ৩ জুলাই এসব পণ্য খালাসের জন্য দলিলাদি দাখিল করা হয় কাস্টম হাউসে। কিন্তু গোপন তথ্য পেয়ে গত রোববার এ কনটেইনারটির খালাস স্থগিত করা হয়। গতকাল কনটেইনার খুলে ৯২টি বড় আকারের এবং ৭০টি ছোট টাকারের মেশিন শনাক্ত করেন শুল্ক কর্মকর্তারা। এগুলো তোশিবা ব্র্যান্ডের।