কোটি টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গতকাল বুধবার অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার ভিওআইপি সরাঞ্জম উদ্ধার করেছে র্যা ব।সূত্র জানায়, অভিযানে জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তির পাসপোর্টও জব্দ করা হয়। এসব ভিওআইপি সরঞ্জাম তাঁর বলে ধারণা করা হচ্ছে।র্যা ব সূত্র জানায়, গতকাল সকালে অভিযানের শুরুতে জাহাঙ্গীরের খোঁজে হাটহাজারীর নজুমিয়া হাটের বাতুয়া মাদ্রাসা এলাকায় সালাউদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে যান র্যা ব সদস্যরা। ওই বাড়িতে ভাড়া থাকেন জাহাঙ্গীর। তাঁর কক্ষের দরজা ভেঙে ভিওআইপি সরঞ্জামের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পরে র্যা বের সদস্যরা ওই কক্ষ থেকে সংযুক্ত অপটিক্যাল ফাইবার (তার) অনুসরণ করে প্রায় চার কিলোমিটার দূরে নজুমিয়া হাটের শেখ মার্কেটে যান। ওই মার্কেটের তৃতীয় তলার একটি দেয়ালঘেরা অংশে ছিল ভি-সেট মডেম, অ্যান্টেনাসহ আরও বেশ কিছু সরঞ্জাম। র্যা ব সদস্যরা তালা ভেঙে এসব সরঞ্জাম উদ্ধার করেন।র্যা ব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল করিম প্রথম আলোকে বলেন, ‘প্রায় দেড় বছর আগে শেখ মার্কেটের একটি কক্ষসহ খোলা ছাদের অংশ ভাড়া নেন জাহাঙ্গীর। আর চার কিলোমিটার দূরে আরেকটি ভাড়া বাসার কম্পিউটারের সঙ্গে অপটিক্যাল ফাইবারের সংযোগ ছিল। আমরা উভয় জায়গা থেকে কোটি টাকার বেশি সরঞ্জাম উদ্ধার করেছি।’র্যা ব সূত্র জানায়, উদ্ধার করা সরঞ্জামের মধ্যে আছে ছয়টি ভিওআইপি চ্যানেল বক্স, একটি ভি-সেট মডেম, একটি সিসকো রাউটার, একটি ভি-সেট আউটডোর ইউনিট, একটি অ্যান্টেনা, ১০টি ব্যাটারি, দুটি কুইন্টাম, দুটি ইউপিএস ও ৫০০ সিমকার্ড। র্যা ব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডর নূর উজ জামান বলেন, ‘এসব মডেম ও অ্যান্টেনা ব্যবহার করে বিদেশ থেকে আসা ফোনকল কম্পিউটারের মাধ্যমে দেশীয় মুঠোফোনে স্থানান্তর করা হয়। এখানে কেউ থাকতেন না। ল্যাপটপের মাধ্যমে বাইরে থেকে পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হতো।’ এদিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নূপুর কমপ্লেক্সের একটি কক্ষে অভিযান চালিয়ে আরও প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র্যা ব। নূপুর কমপ্লেক্স বণিক সমিতির সভাপতি ওয়াহিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘প্রায় পাঁচ মাস আগে জাকির নামের এক ব্যক্তি কক্ষটি ভাড়া নেন। জাকির ওই সময় বলেছিলেন তিনি ফেরিওয়ালা। মালামাল নিয়ে এখানে থাকবেন।’