কোটি টাকার মেয়াদোত্তীর্ণ পণ্য আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাঁচলাইশের একটি বাড়ি থেকে মেয়াদোত্তীর্ণ এক কোটি টাকার পণ্যসামগ্রী উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ছয়জনকে আটক করা হয়। গতকাল শনিবার বিকেলে এই অভিযান চালানো হয়। জানা গেছে, গতকাল বিকেলে পাঁচলাইশের সুগন্ধা আবাসিক এলাকার নূরজাহান প্যালেস নামে একটি ভবনের নিচতলায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মেয়াদোত্তীর্ণ চকলেট, জুস, পানীয়সহ ২৬ রকমের পণ্য জব্দ করা হয়।