কোটি প্যাকেট কয়েল জব্দ জরিমানা
বগুড়া শহরতলির একটি গুদামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার দুপুরে আমদানিনিষিদ্ধ বিপুল পরিমাণ মশার কয়েল জব্দ করেছেন। পরে গুদামটি সিলগালা করে দেওয়া হয় এবং মেসার্স রফিক ট্রেডার্সের মালিক রফিকুল ইসলামকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।র্যাব-১২ বগুড়া কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই গুদামে অভিযান চালানো হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবির উপস্থিত ছিলেন। অভিযানকালে সেখান থেকে পাঁচ হাজার ১৩ কার্টনভর্তি এক কোটি ছয় হাজার ৭০০ প্যাকেট কয়েল জব্দ করা হয়। চীন থেকে আমদানি করা ওই কয়েলের ব্যাপারে বিএসটিআইয়ের যেমন কোনো অনুমোদন নেওয়া হয়নি, তেমনি পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র দেখাতে পারেননি মালিক।শেরপুরে চার মাদকসেবীর সাজামাদক সেবনের দায়ে জেলার শেরপুর উপজেলার ররোয়া গ্রামের রফিকুল ইসলাম (২৭), বকুল হোসেন (২৮) ও ওসমান শেখকে (৫০) এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং শহরের টাউন কলোনিপাড়ার মিন্টু আলীকে (২৪) এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান গত বুধবার বিকেলে ওই রায় দেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, মাদক সেবনকালে তাঁদের উপজেলার সীমাবাড়ী বাজার এবং টাউন কলোনি এলাকা থেকে আটক করা হয়।