কোথায় কখন ঈদের জামাত
ঢাকায় জাতীয় ঈদগাহ, বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল সাতটায় প্রথম, আটটায় দ্বিতীয়, নয়টায় তৃতীয়, ১০টায় চতুর্থ ও বেলা ১১টায় পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে।
সকাল আটটা: নয়াপল্টন জামে মসজিদ, আবুজর গিফারী কলেজ মাঠ, কল্যাণপুর হাউজিং এস্টেট জামে মসজিদ, মিরপুর সেকশন ১২, ব্লক ডি ঈদগাহ মাঠ, ধানমন্ডি ঈদগাহ ময়দান, মিরপুর ১২ নম্বর সেকশনের এ ব্লকের হারুন মোল্লাহ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠ, পূর্ব কাজীপাড়ার বায়তুস সালাম জামে মসজিদ ও পল্লীমা সংসদ ময়দান।
সকাল সাড়ে আটটা: মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদ, সাভার হাইস্কুল মাঠ, কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম, কলাবাগানের বশিরউদ্দিন রোড জামে মসজিদ, ফার্মগেটের মসজিদ বায়তুশ শরফ।
অন্যান্য: এ ছাড়া রূপনগর আরামবাগ ঈদগাহ ময়দান ও বঙ্গবন্ধু উদ্যানে সকাল সাড়ে আটটায় প্রথম ও সোয়া নয়টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। দেওয়ানবাগ শরিফে তিনটি জামাত হবে। এর মধ্যে প্রথমটি সকাল আটটায়, দ্বিতীয়টি সাড়ে নয়টায় ও তৃতীয়টি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। নীলক্ষেত বাবুপুরা শাহ্ সাহেব বাড়ি মরিয়ম বিবি শাহী মসজিদে প্রথম জামাত হবে সাড়ে আটটায় ও দ্বিতীয়টি সকাল ১০টায়।
কাঁটাবনে বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় মসজিদে সকাল সাতটায় প্রথম, পৌনে আটটায় দ্বিতীয় ও সাড়ে আটটায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠে সকাল পৌনে আটটায় জামাত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে আটটায় জামাত হবে।
দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে প্রথমটি সকাল সাতটায় ও দ্বিতীয় জামাত হবে সকাল আটটায়, মিরপুর ১১ নম্বরের মসজিদ বাইতুল ফালাহ কমপ্লেক্সে সকাল সাড়ে সাতটায় প্রথম ও সাড়ে আটটায় দ্বিতীয় জামাত হবে।