কোথায় কখন ঈদের জামাত
দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: খুলনা: খুলনা সার্কিট হাউস ময়দানে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে আটটায়। টাউন জামে মসজিদে জামাত হবে সকাল সাড়ে নয়টায়। এ ছাড়া লবণচরা বাঁধ জামে মসজিদ, লবণচরা জামে মসজিদ, শিপইয়ার্ড জামে মসজিদ, দক্ষিণ টুটপাড়া জামে মসজিদ, দাদা ম্যাচ ফ্যাক্টরি জামে মসজিদ, রূপসা জামে মসজিদ, খুলনা পুলিশ লাইন গ্ল্যাক্সো জামে মসজিদ, জাহাননগর জামে মসজিদ, খুলনা আলিয়া মাদ্রাসা, পিটিআই জামে মসজিদ, মক্কী মসজিদ, মতি মসজিদ, আল-হেরা জামে মসজিদ, কালেক্টরেট মসজিদ, বড় মির্জাপুর ইউছুফিয়া জামে মসজিদ, ইকবালনগর জামে মসজিদ, বাইতুন নূর কমপ্লেক্স, রেলওয়ে জামে মসজিদ, সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ, রায়ের মহল প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ, নিউজপ্রিন্ট জামে মসজিদ, হার্ডবোর্ড মিল জামে মসজিদ, প্লাটিনাম জুবিলি জুট মিলস জামে মসজিদ ও ফুলবাড়িগেট জামে মসজিদে ঈদের জামাত সকাল আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে অনুষ্ঠিত হবে।বরিশাল: বরিশালে ঈদের প্রধান জামাত সকাল নয়টায় হবে কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে। এ ছাড়া সকাল সাড়ে আটটায় পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ছারছিনা দরবার শরিফ, সকাল ১০টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফ ও সাড়ে নয়টায় উজিরপুরের চাঙ্গুটিয়া (গুঠিয়া) বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স ও ঝালকাঠি নেছারাবাদ দরবার শরিফে ঈদের জামাত হবে। জামে এবায়দুল্লাহ মসজিদে সকাল নয়টায় ও সাড়ে ১০টায়, বায়তুল মোকাররম মসজিদে সকাল নয়টা ও সাড়ে ১০টায়, পুলিশ লাইন মজিদে সকাল পৌনে নয়টায় ও সাড়ে নয়টায় এবং ল কলেজ জামে মসজিদে সকাল নয়টায় ও সকাল ১০টায় জামাত হবে। সকাল নয়টায় দক্ষিণ আলেকান্দা খান সড়ক জামে মসজিদ, আমানতগঞ্জের মাহমুদিয়া মাদ্রাসা মসজিদ, বাজার রোডের মাদ্রাসা, পোর্ট রোড জামে মসজিদ, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদ, নূরিয়া হাইস্কুল ঈদগাহ ময়দান, সাগরদী দরগাহবাড়ি আল-আসকা জামে মসজিদে ঈদের জামাত হবে। ফরিদপুর: সকাল আটটায় পুলিশ লাইনস ময়দান, সাড়ে আটটায় চাঁদমারীর ঈদগাহ ময়দান, শামসুল উলুম মাদ্রাসা মাঠ ও পানি উন্নয়ন বোর্ড মাঠে জামাত হবে। সকাল আটটা ৪০ মিনিটে সরকারি ইয়াছিন কলেজ ময়দান, পৌনে নয়টায় অম্বিকা ময়দান, জেলখানা মাঠ, উপজেলা জামে মসজিদে ঈদের জামাত হবে।পটুয়াখালী: সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের কেন্দ্রীয় (পুরাতন) ঈদগাহ ময়দানে। এ ছাড়া সকাল আটটায় মুসলিম কবরস্থান জামে মসজিদসংলগ্ন ঈদগাহ, পুলিশ লাইন মসজিদসংলগ্ন ঈদগাহ ও টাউন জৈনকাঠি মিরাবাড়ি ঈদগাহ, সকাল আটটা ১০ মিনিটে বটতলা মসজিদসংলগ্ন ঈদগাহ, সকাল সাড়ে আটটায় জামাত হবে বড় জামে মসজিদসংলগ্ন ঈদগাহ, পটুয়াখালী নেছারিয়া সিনিয়র মাদ্রাসাসংলগ্ন ঈদগাহে। সকাল সোয়া সাতটায় বাইতুল মামুর মসজিদসংলগ্ন ঈদগাহ ময়দান, পৌনে নয়টায় টার্নিমাল ঘাটসংলগ্ন ঈদগাহ, নয়টায় বড় বাড়ি ঈদগাহে জামাত হবে।চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি ঈদগাহ ও জেলা কারাগারসংলগ্ন ময়দানে সকাল আটটায় ঈদের জামাত হবে। এ ছাড়া সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, ভিজে হাইস্কুল মাঠ, কেদারগঞ্জ বেলায়েত হোসেন ঈদগাহ ময়দান, ইসলামপাড়া গোরস্থান জামে মসজিদ, পৌনে নয়টায় স্থানীয় পুলিশ লাইন ময়দান, নয়টায় হাটকালুগঞ্জ গাংপাড়া ঈদগাহে জামাত হবে।