কোদালের আঘাতে মাছবিক্রেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উত্তর হাজীরপুর গ্রামে কোদালের আঘাতে মো. বজল (৩২) নামের এক মাছবিক্রেতা নিহত হয়েছেন। এলাকাবাসী জানান, গতকাল মঙ্গলবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বজলের সঙ্গে স্থানীয় ইব্রাহিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহিম কোদাল দিয়ে বজলের ঘাড়ে আঘাত করে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বেগমগঞ্জ থানার ওসি আমিরুল আলম গতকাল বিকেলে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।