কোনো গ্রেপ্তার নেই, আজ জবানবন্দি দিতে পারে কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাটে দুই কিশোরীকে ধর্ষণ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ভালো চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে এনে ওই দুই কিশোরীকে দুই দিন আটকে রেখে ধর্ষণ করে দুই দুর্বৃত্ত। এতে দুই কিশোরীর একজন রুমা আক্তারের মৃত্যু হয়। ধর্ষণের শিকার অপর কিশোরী গত বৃহস্পতিবার চান্দগাঁও থানায় মামলা করলে ঘটনাটি জানাজানি হয়। মামলার আসামিরা হলেন: মো. জাহাঙ্গীর, তার বন্ধু রফিকুল ইসলাম ও বাড়ির মালিক মো. ইউসুফ। মামলার বাদী ওই কিশোরী বর্তমানে পুলিশ হেফাজতে আছে। আজ রোববার সে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিতে পারে।মামলার এজাহারে বলা হয়, চাকরি দেওয়ার লোভ দেখিয়ে গত ৩০ এপ্রিল দুই কিশোরীকে কক্সবাজার থেকে বহদ্দারহাটে এনে একটি বাড়িতে দুই দিন আটকে রেখে প্রথম দুই আসামি পালাক্রমে ধর্ষণ করে।মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার কামাল জানান, কিশোরী রোববার (আজ) আদালতে জবানবন্দি দেবে।