কোনো মন্ত্রী দেখামাত্র গুলির নির্দেশ দিতে পারেন না: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো মন্ত্রী দেশের জনগণকে দেখামাত্র গুলি করে হত্যা করার নির্দেশ দিতে পারেন না। এ দেশ কোনো ব্যক্তি বা দলের নয়। ১৬ কোটি মানুষ এ দেশের মালিক। গতকাল বুধবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ কথা বলেন।বিবৃতিতে বলা হয়, ২৬ মার্চ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী তথাকথিত নাশকতাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়ে মূলত ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের এবং দেশের আলেম সমাজ ও জনগণের ওপর গণহত্যা চালানোর হুকুম দিয়েছেন। সরকারের এ নির্দেশ মানবাধিকারের চরম লঙ্ঘন। পৃথিবীর কোনো দেশে বিরোধীপক্ষকে এভাবে দেখামাত্র গুলি করার নজির নেই। বিবৃতিতে এর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।বিবৃতিতে ‘সরকারের এ ধরনের ফ্যাসিবাদী নির্দেশের’ প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য সব মানবাধিকার সংস্থা, আইনজীবী, বুদ্ধিজীবী, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিতে দাবি করা হয়, শত নির্যাতন উপেক্ষা করে সারা দেশে হরতাল পালন করে জনগণ সরকারের প্রতি গণ-অনাস্থা জ্ঞাপন করেছে।