কোনো শক্তিই কর্মসূচিতে বাধা দিতে পারবে না: মঈন খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘কোনো শক্তিই ২৯ ডিসেম্বরের কর্মসূচিতে বাধা দিতে পারবে না।গণতন্ত্র বাঁচানোর জন্য এই কর্মসূচি অবশ্যই পালন করা হবে।’ 

আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে আবদুল মঈন খান এ কথা বলেন।

মঈন খান বলেন, ‘আমরা কর্মসূচি বাস্তবায়নের জন্য পুলিশের (ডিএমপি) কাছে লিখিতভাবে অনুমতি চেয়েছি।পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা লিখিত কোনো উত্তর পাইনি।আশা করছি, পুলিশের পক্ষ থেকে আমরা এ অনুমতি পাব।’

এর আগে ঢাকা মহানগর পুলিশ জানায়, রোববার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটকে ঢাকায় সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। গত মঙ্গলবার খালেদা জিয়া গুলশানে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেন।

খালেদা জিয়ার কর্মসূচি ঘোষণার এক দিন পর গত বুধবার বিএনপি ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখে অভিযাত্রা কর্মসূচি সম্পর্কে অবহিত ও তা পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) দুটি চিঠি দেয়।