প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম নাজির আহমদ অভিযোগ করেছেন, বাংলাদেশে আইনের শাসন বলতে কিছু নেই। কোনো সম্মানী লোক আজ সম্মানের সঙ্গে বসবাস করতে পারছে না। জাতীয় নেতাদের আজ অপমান-অপদস্থ করা হচ্ছে।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতা ২০১১-এর পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাজির আহমদ এ কথা বলেন।