কোনো সিদ্ধান্ত ছাড়াই যৌথ সভা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সরকারি কলেজে জেলা প্রশাসন, পুলিশ ও ছাত্র-শিক্ষকের যৌথ সভা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। গতকাল সোমবার দুপুরে কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রোববার আটটি আদিবাসী ছাত্র সংগঠন বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এতে ১১ ছাত্রী ও চার পুলিশসহ মোট ২৬ জন আহত হয়। এর পরিপ্রেক্ষিতে কলেজ প্রশাসনের উদ্যোগে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।