কোমল পানীয়র অবৈধ কারখানার মালিককে দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ শহরের ঘোষপাড়া মহল্লায় অনুমোদনহীন ‘পাগলু ড্রিংকস’ নামের একটি কারখানার মালিককে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) বাগমারা ক্যাম্পের উপ-অধিনায়ক আসলাম জানান, গত বুধবার সন্ধ্যায় ঘোষপাড়া এলাকার পদ্মা রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়। সেখানে পাগলু ড্রিংকস নামের ওই অবৈধ কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় তরল পানীয় তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করে সেখানেই ধ্বংস করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নওগাঁর নেজারত ডেপুটি কালেক্টর ওয়াদুদ হোসেন কারখানার মালিক শুশান্ত সরকার সঞ্জয়কে (৪৬) এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।