প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত সিরাজগঞ্জ শহরের মালসাপাড়া এলাকায় ধূমপানবিরোধী অভিযান চালিয়ে সিগারেট কোম্পানি ঢাকা টোব্যাকোকে এক লাখ টাকা জরিমানা করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব সরকারের নেতৃত্বে ধূমপানবিরোধী সংস্থা ডিডিপির নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা ও থানা-পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দোকানদার ও সিগারেটের বিজ্ঞাপন প্রচারে বিনা মূল্যে সিগারেটের নাম ছাপানো ম্যাচ দেওয়ার সময় হাতেনাতে ধরা হয়। পরে ওই কোম্পানির টেরিটরি কর্মকর্তা মাজেদুল হককে এক লাখ টাকা জরিমানা এবং গুদামে রক্ষিত ১৫ হাজার ম্যাচ পুড়িয়ে ধ্বংস করা হয়।