কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জুমারঘর এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আবু তালেব (৩৫) নামের ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। আবু তালেব ইবনে সিনা কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাশার বলেন, আবু তালেব সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে উপজেলার তালুককানুপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তিনি জুমারঘর এলাকায় পেঁৗছালে বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।