কোম্পানীগঞ্জে উত্তরা ব্যাংকে নারী পরিচ্ছন্নতাকর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এলাকায় উত্তরা ব্যাংকের শাখা কার্যালয়ে ফাতেমা বেগম (৩৭) নামের এক পরিচ্ছন্নতাকর্মী খুন হয়েছেন। গত শুক্রবার রাত নয়টার দিকে ব্যাংকের স্টোররুম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে গিয়াস উদ্দিন (২৫) ও মিল্লাত হোসেন (২৫) নামের ব্যাংকের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ভারী কোনো কিছু দিয়ে মাথায় আঘাত করে ফাতেমাকে হত্যা করা হয়। হত্যার আগে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলেও ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, ফাতেমার বাড়ি উপজেলার চরএলাহী গ্রামে। তাঁর বাবার নাম রহমত আলী। তিনি তিন সন্তানের জননী এবং স্বামী পরিত্যক্তা। বসুরহাটে বাসা ভাড়া করে তিনি সন্তানদের নিয়ে বসবাস করতেন। জীবিকার তাগিদে তিনি বিভিন্ন অফিস ও বাসাবাড়িতে কাজ করতেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন প্রথম আলোকে জানান, ফাতেমা সাত-আট মাস আগে ওই ব্যাংকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। সে সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী গিয়াসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়। এসআই আমজাদ বলেন, নিরাপত্তাকর্মী বেলাল পুলিশকে জানিয়েছেন, রাত আটটার পরে গিয়াস মুঠোফোনে তাঁকে (বেলালকে) জানান তাঁর বাবা অসুস্থ। এ কারণে তাঁকে হাসপাতালে যেতে হবে। গিয়াস দ্রুত বেলালকে ব্যাংকে আসতে বলেন। বেলাল বসুরহাট জিরো পয়েন্টে আসামাত্র গিয়াস তাঁর হাতে ব্যাংকের চাবি দিয়ে দ্রুত একটি অটোরিকশায় চড়ে চলে যান। বেলাল চাবি নিয়ে স্টোররুমে গিয়ে ফাতেমার লাশ দেখতে পান এবং বিষয়টি ব্যাংকের কর্মকর্তাদের জানিয়ে থানায় খবর দেন।