কোম্পানীগঞ্জে গ্যাসের দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ‘সুন্দলপুর গ্যাসক্ষেত্র’ থেকে উত্তোলিত গ্যাস স্থানীয়দের মধ্যে সরবরাহ এবং গ্যাসক্ষেত্রের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গ্যাস সমপ্রসারণ ও বাস্তবায়ন কমিটির ব্যানারে উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের লোহারপুল এলাকায় গতকাল মঙ্গলবার ওই সব কর্মসূচি পালিত হয়।স্থানীয় সূত্র জানায়, শাহজাদপুর গ্রামে গ্যাসক্ষেত্র আবিষ্কারের পর এলাকাবাসী ওই ক্ষেত্রের গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের পাশাপাশি স্থানীয়দের ঘরে ঘরে সরবরাহের দাবি জানিয়ে আসছে। কিন্তু ওই ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস পরীক্ষামূলকভাবে গত ১৭ মার্চ থেকে আঞ্চলিক গ্রিড লাইনে সরবরাহ শুরু হলেও স্থানীয় বাসিন্দাদের সংযোগ দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী আন্দোলনে নামে। তাদের অপর দাবিটি হলো, সুন্দলপুরের পরিবর্তে শাহজাদপুরের নামে ওই গ্যাসক্ষেত্রের নামকরণ।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল নয়টা থেকে শাহজাদপুরসহ আশপাশের গ্রামের শতাধিক লোকজন ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লোহারপুল এলাকায় জড়ো হয়ে সোনাপুর-কোম্পানীগঞ্জ সড়কে বিক্ষোভ করে। সেখানে সকাল ১০টায় আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সড়কে গাছ ফেলে এবং টায়ারে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় সড়কের উভয় দিকে বহু যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন গ্যাস সমপ্রসারণ ও বাস্তবায়ন কমিটির সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরনবী চৌধুরী, কমিটির সহসভাপতি মো. এনামুল হক, ইউপি সদস্য আবুল হাসেম প্রমুখ। বক্তারা স্থানীয়দের জন্য গ্যাস সরবরাহ ও ক্ষেত্রটির নাম ‘শাহজাদপুর গ্যাসক্ষেত্র’ রাখার দাবি জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আবদুল আওয়াল প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন তাঁর কাছে গ্যাসের দাবিতে সঞ্চারকলিপি দিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।