কোম্পানীগঞ্জে পাথর কোয়ারিতে শ্রমিকদের ধর্মঘট, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে তিনটি প্রতিষ্ঠানের পাথর উত্তোলনের প্রতিবাদে গতকাল শনিবার ধর্মঘট পালন করেছে দুটি শ্রমিক সংগঠন। এ সময় শ্রমিকেরা কয়েকটি পাথর উত্তোলনকারী প্রতিষ্ঠান ভাঙচুর করেছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের সূত্রে জানা যায়, সম্প্র্রতি বাণিজ্য মন্ত্রণালয় তিনটি প্রতিষ্ঠানকে ঋণপত্রের (এলসি) মাধ্যমে পাথর উত্তোলনের অনুমতি দেয়। কিন্তু এলসির বিপক্ষে অবস্থান নেয় ‘ভোলাগঞ্জ পাথর উত্তোলনকারী বহুমুখী সমবায় সমিতি’ ও ‘ইসলামপুর ইউনিয়ন শ্রমিক সংগঠন’-এর নেতা-কর্মীরা। এলসি ছাড়া শ্রমিকদের পাথর উত্তোলনের সুযোগ দেওয়ার জন্য সংগঠনের নেতা-কর্মীরা শনিবার শ্রমিক ধর্মঘটের ডাক দেন। গতকাল সকাল ১০টার দিকে ধর্মঘট পালনকারীরা ভোলাগঞ্জ বাজারে অবস্থানরত এলসির মাধ্যমে পাথর উত্তোলনকারী প্রতিষ্ঠানের পক্ষের লোক ভোলাগঞ্জ গ্রামের আবদুস সামাদকে (৩০) পিটিয়ে গুরুতর আহত করে। দুপুর ১২টার দিকে ধর্মঘট পালনকারীরা পাথর উত্তোলনকারী প্রতিষ্ঠান ‘সেবা স্টোন ক্রাশার’ ও ‘আবদুল আলী স্টোন ক্রাশার’ ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।