কোম্পানীগঞ্জে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুদির দোকানের পাওনা আদায়কে কেন্দ্র করে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর-টিলাপাড়া গ্রামে গত শনিবার রাতে মকসুদ আহমদ (২৫) নামের বাকপ্রতিবন্ধী এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই গ্রামেই তার বাড়ি। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মধ্য রাত পর্যন্ত ওই দোকান ঘিরে রাখে। পুলিশ রাত সাড়ে ১২টার দিকে দোকানদার ফারুক মিয়াকে (৩০) আটক করলে জনতা শান্ত হয়।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গ্রামের ওই দোকানটিতে গত বুধবার পাওনা টাকা আদায় নিয়ে মকসুদের সঙ্গে দোকানদার ফারুক মিয়ার ঝগড়া হয়। এর জের ধরে ফারুক মিয়ার লোকজন শনিবার দোকানের সামনে মকসুদকে পেয়ে মারধর করে। মুমূর্ষু অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সরকার জানান, মকসুদের বড় ভাই আবদুল আলীম হত্যা মামলা করার পর আটক মুদির দোকানদারকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।