কোম্পানীগঞ্জে বখাটের হামলার শিকার ছাত্রী হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গতকাল রোববার নবম শ্রেণীর এক ছাত্রী (১৫) বখাটের হামলার শিকার হয়েছে। ওই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রমতে, মো. ইব্রাহিম (২২) নামের এক যুবক ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গতকাল সকাল সাড়ে আটটার দিকে ওই ছাত্রী দুই সহপাঠীসহ বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় ইব্রাহিম তার ওপর হামলা চালান। ইব্রাহিম ছাত্রীটিকে রক্তাক্ত জখম করেন। সহপাঠীদের চিৎকারে আশপাশের লোকজন এসে ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান আলী বলেন, এই ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।