কোম্পানীগঞ্জে বসতবাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গত বৃহস্পতিবার দিবাগত রাতে এক বাড়িতে ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাতেরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে ১৫-১৬ জনের একদল সশস্ত্র ডাকাত ওই ওয়ার্ডের বিষু ব্যাপারীর বাড়িতে হানা দেয়। ডাকাতেরা কৌশলে ঘরে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রেরমুখে জিমিঞ্চ করে প্রায় চার ভরি স্বর্ণের গয়না, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে। এ সময় ঘরের বাসিন্দাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে ডাকাতেরা চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
ঘটনাটি ডাকাতি নয় বলে দাবি করেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাজেদুর রহমান।