কোম্পানীগঞ্জে বিজয় মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গতকাল শুক্রবার শুরু হয়েছে ১১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা।বিকেলে বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ফিতা কেটে বিজয় মেলা উদ্বোধন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক। উদ্বোধন শেষে শহীদ মিনার চত্বর থেকে এক শোভাযাত্রা বসুরহাট পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ আবদুল আউয়াল, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, ব্যবসায়ী নাজমুল হক, মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদ্যাপন কমিটির সদস্যসচিব শহীদউদ্দিন বাবুল, নৃত্যকলা একাডেমির সভাপতি হারুন-অর রশিদ, অজয় আচার্য্য, শওকত আজিম প্রমুখ।