কোম্পানীগঞ্জে ৩০০ জনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গত শনিবার পুলিশ ও ওলামা পরিষদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটের চেষ্টার অভিযোগে ৩০০ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন গত শনিবার রাতে এই মামলা করেন।সংঘর্ষের সময় গ্রেপ্তার হওয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেন, জামায়াত নেতা মাওলানা মহিউদ্দিন, শিবিরকর্মী জহুরুল ইসলাম, বসুরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবদুর রব ও মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলায়েত হোসেনকে মামলার আসামি করা হয়েছে। গতকাল রোববার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুরুল হক আকন্দ জানান, মামলায় গ্রেপ্তার পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি আসামিদের অজ্ঞাত পরিচয় হিসাবে দেখানো হয়েছে।