কোরআন তিলাওয়াত সম্মেলনে হামলার নিন্দা ইকরার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সম্মেলনে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আয়োজক সংগঠন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইকরা)।সংগঠনের সভাপতি মাওলানা মো. ইউসুফ এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।গত ২৮ ডিসেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ বিদেশি অতিথিদের সঙ্গে অশোভন আচরণ করে।বিবৃতিতে বলা হয়, সম্মেলনে বিদেশি অতিথিদের উপস্থিতিতে ধর্মীয় লেবাসে কিছু উচ্ছৃঙ্খল ও সন্ত্রাসী ধর্ম ব্যবসায়ী নির্লজ্জভাবে হামলা করে। এদের আচরণ ছিল বেপরোয়া, যা মুসলমান নামের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে করা অকল্পনীয়।এ ঘটনায় বিদেশি অতিথিরা হতবাক ও মর্মাহত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ভবিষ্যতে এ ধরনের ‘বেয়াদবি’ যাতে আর না হয়, সে জন্য সব ধর্মপ্রাণ মুসলমানের প্রতি আহ্বান জানান মাওলানা ইউসুফ। বিজ্ঞপ্তি।