রাজধানীর পল্টনে ৫ মে সহিংসতার ঘটনায় পবিত্র কোরআন পোড়ানোর সঙ্গে হেফাজতে ইসলাম বা কোনো আলেম জড়িত নয় বলে দাবি করেছে চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন। দলটির দাবি, ‘কিছু দুষ্কৃতকারী কুচক্রি আল্লামা শাহ আহমদ শফী, আলেম-ওলামা ও কওমি মাদ্রাসাগুলোকে বিতর্কিত করার হীন উদ্দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।’গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, যাঁরা পবিত্র কোরআন পড়েন এবং এর সম্মান রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত, তাঁরা কখনো তা পোড়াতে পারেন—এ কথা কোনো পাগলও বিশ্বাস করবে না। এ অভিযোগ ইসলাম ধ্বংসের সরকারের আরেক নব কৌশল। দলটির দাবি, ‘আলেম-ওলামাদের কোরআন পোড়ানোর সঙ্গে জড়িত করতে পারলে, তাদের প্রতি মানুষের আস্থা, ভক্তি ও শ্রদ্ধা কমে যাবে। মানুষ ইসলাম বিমুখ হয়ে পড়বে। এ সুযোগে সরকার ইসলাম ধ্বংসের এজেন্ডা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবে।’৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে ‘হত্যাযজ্ঞ, দুষ্কৃতকারীদের সহিংসতা, আলেম-ওলামাদের ওপর হামলা, মামলা ও গ্রেপ্তার এবং নাগরিকদের নিরাপত্তাহীনতার’ প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে বক্তব্য দেন প্রয়াত চরমোনাইয়ের পীরের ছেলে ও ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মো. ফয়জুল করিম। তিনি অভিযোগ করেন, শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে অনেক নিরীহ ধর্মপ্রাণ মানুষ শহীদ ও আহত হয়েছেন।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ, উপদেষ্টা আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব গাজী আতাউর রহমান, ঢাকা মহানগরের সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন প্রমুখ।:nগৌতমবুদ্ধের জীবন নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন