কোরবানির পশুর বর্জ্য অপসারণ, ১০ ওয়ার্ডকে পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের জন্য ১০টি ওয়ার্ডকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে চট্টগ্রামের মেয়র। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হবে। ওয়ার্ডগুলো হলে: বক্সিরহাট, আন্দরকিল্লা, জামাল খান, বাগমনিরাম, দক্ষিণ বাকলিয়া, উত্তর পাঠানটুলী, গোসাইলডাঙ্গা, উত্তর পতেঙ্গা, দক্ষিণ কাট্টলী ও পাহাড়তলী। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, এবারের বর্জ্য অপসারণের লক্ষ্যে চট্টগ্রাম শহরে আড়াই হাজার সেবক কাজ করেন। এর মধ্যে ৫০০ লোক অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়। আর ৪০টি ভাড়া করা গাড়িসহ মোট দেড় শ গাড়ি ব্যবহার করা হয়। আবর্জনা অপসারণের পর ডাস্টবিনগুলোতে ব্লিচিং পাওডার ছিটানো হয়। চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম নিজেই বিভিন্ন জায়গায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারক করেন বলে জানা গেছে।সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, সন্ধ্যার আগেই নগরের সব ডাস্টবিন থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হয়।