কোরীয় কূটনীতিককে ছাড়িয়ে নিয়ে গেছে দূতাবাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ কেজি সোনাসহ আটক ঢাকায় উত্তর কোরীয় দূতাবাসের কর্মকর্তা সন ইয়ামকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ বেলা দুইটার দিকে শুল্ক কর্তৃপক্ষের কাছে মুচলেকা দিয়ে তাঁকে নিয়ে গেছেন বাংলাদেশে উত্তর কোরিয়ার দূতাবাসের কর্মকর্তারা।
২৭ কেজি সোনাসহ উত্তর কোরীয় কূটনীতিক আটকঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেন, কোরীয় দূতাবাসের এক কর্মকর্তা তাঁদের কাছে লিখিতভাবে সন ইয়ামের সোনা আনার বিষয়টি স্বীকার করেছেন।
বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে উল্লেখ করে কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন জানান, বিদেশি একজন কূটনীতিকের বিরুদ্ধে মামলা করার আইনগত কোনো ক্ষমতা শুল্ক কর্তৃপক্ষের নেই। ভিয়েনা কনভেনশনের শর্ত অনুযায়ী তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।