কোর্ট রিপোর্টারদের নতুন কমিটি
ইউনাইটেড কোর্ট রিপোর্টারস অ্যাসোসিয়েশনের ২০১৫-১৬ বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচনে ইত্তেফাক-এর আদালত প্রতিবেদক আবুল কালাম আজাদ সভাপতি ও প্রথম আলোর আদালত প্রতিবেদক প্রশান্ত কুমার কর্মকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল রোববার নির্বাচন শেষে ১১ সদস্যের নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার সৈয়দ আহমেদ গাজী। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি নিউ নেশন-এর মনিরুজ্জামান হাওলাদার, সহসাধারণ সম্পাদক সকালের খবর-এর গাফফার হোসেন, কোষাধ্যক্ষ অলটাইমনিউজ২৪ডটকমের জাকারিয়া হায়দার, সাংগঠনিক সম্পাদক নতুন সময় ডকটমের তরিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক কালের কণ্ঠ-এর এম এ জলীল উজ্জ্বল, সাংস্কৃতিক সম্পাদক বিজনেস নিউজ২৪ ডটকমের শাহজাদী কহিনূর, দপ্তর ও প্রচার সম্পাদক পরিবর্তন ডটকমের শুভ্র সিনহা রায়। নির্বাহী সদস্যরা হলেন যুগান্তর-এর আনোয়ার কবীর, ডেইলি স্টার-এর চৈতন্য চন্দ্র হালদার ও প্রথম কথার ওমর ফারুক আসিফ। বিজ্ঞপ্তি।